দক্ষিণ সুনামগঞ্জকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে বাল৵বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
এ উপলক্ষে দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। পাশাপাশি বাল্যবিবাহমুক্ত ঘোষণা উপলক্ষে সেখানে দিনব্যাপী গ্রামীণ মেলা, নাটিকা প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবাদত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তৈয়্যিবুর রহমান চৌধুরী ও রুবিনা বেগম, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন প্রমুখ।