দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের বোগলাখাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সমছু মিয়া (৫৫) ও আয়াজুর রহমান (৬০)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বোগলাখাড়া গ্রামের পাশে চরারবন হাওরের জমিজমা নিয়ে গ্রামের বাসিন্দা ও জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও বিভাষ চন্দ্র দেবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকাল সাতটার দিকে আবদুর রাজ্জাক পক্ষের লোকজন বিরোধীয় জমিতে ধান কাটতে গেলে বিভাষ চন্দ্র দেবের বর্গাচাষি রজব আলীর লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত সমছু মিয়া ও আয়াজুর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এ ঘটনায় আহত হয় আরও ৬০ জন।