দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় একটি বিল খননের টাকার হিসাব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছে।গতকাল বুধবার দুপুরে উপজেলার শিমুলবাক ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পের মাধ্যমে সোনাপুর গ্রামের পার্শ্ববর্তী নাওরিয়া বিল খনন হচ্ছে। এই বিল খননের জন্য বরাদ্দ দেওয়া টাকার হিসাব নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রথমে গ্রামের আবদুল মতিন ও গোলাম আম্বিয়ার লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে গতকাল দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মিরাশ আলী (৬০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এতে উভয় পক্ষের আহত হয় আরও ১০ জন। আহত ব্যক্তিদের মধ্যে আম্বিয়া, আউলিয়া ও ফারুক মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।