দক্ষিণ সুনামগঞ্জে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। গতকাল বুধবার দিনভর দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।

 ভোটারদের কয়েকজন জানান, দশম সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের আগ্রহ বেশি, কিন্তু ভোটার উপস্থিতি কম। পাগলা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে কথা হয় পাগলা গ্রামের খুর্শেদা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘কামকাজ পালাইয়া ভোট দিতাম আইছি। কারণ ই ভোটে সব দলের প্রার্থী আছে।’

উপজেলার শান্তিগঞ্জ এলাকার প্রভাষক এনামুল কবির জানান, পুরুষেরা কৃষিকাজে ব্যস্ত থাকায় কেন্দ্রে তাঁদের উপস্থিতি অনেকটা কম ছিল। অন্যদিকে, প্রতিটি কেন্দ্রেই নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান জানান, ভোটারদের উপস্থিতি ছিল ৬১ শতাংশ। বিভিন্ন কেন্দ্র ঘুরে নারীদের উপস্থিতি বেশি দেখেছি।