দক্ষিণ সুরমায় দুই গ্রামবাসীর সংঘর্ষ আহত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী এলাকায় জমি নিয়ে দুটি গ্রামের লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বেটুয়ারপার ও চেরাগী গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেটুয়ারপার গ্রামের ফয়সল আহমদ ও চেরাগী গ্রামের গজম্বর আলীর মধ্যে চাষাবাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গতকাল সকাল আটটার দিকে দুটি গ্রামের দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দফায় দফায় সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়।এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা মোহাম্মদ ইকবাল হায়াত জানান, রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় কোনো পক্ষই মামলা করেনি।