দক্ষিণ সুরমায় রেস্তোরাঁর ব্যবস্থাপক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলায় একটি রেস্তোরাঁর ব্যবস্থাপক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে রেস্তোরাঁয় তাঁর শয়নকক্ষ থেকে জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। ওই ব্যবস্থাপকের নাম নূর আলী (২৬)। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা। ঘটনার পর থেকে জসিম (১৮) নামের রেস্তোরাঁর একজন কর্মী (হোটেল বয়) পলাতক থাকায় ঘটনার সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রেস্তোরাঁর মালিক ইসলাম উদ্দিনকে আটক করেছে।ব্যবস্থাপক নূর আলী ও কর্মী জসিম হোটেলেই রাত্রিযাপন করতেন।