দক্ষিণখান থেকে ছয় শিবির কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান এলাকার একটি মেস থেকে আজ শুক্রবার শিবিরের কর্মী সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম অর রশিদ ‘প্রথম আলো’কে বলেন, জুমার নামাজের পর শিবিরের কয়েকজন কর্মী দক্ষিণখান থানাধীন আজমপুর রোডে মিছিল বের করেন। পুলিশ তাঁদের ধাওয়া করলে বেশ কয়েকজন একটি মেসে ঢুকে পড়েন। ওই মেস থেকে ছয়জনকে আটক করা হয়। তাত্ক্ষণিকভাবে ওই ছয়জনের নাম জানাতে পারেনি পুলিশ।