দক্ষিণখানে এক ব্যক্তি খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণখানে আবদুল কুদ্দুছ (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শনিবার রাতে পুলিশ তাঁর এমব্রয়ডারি কারখানা থেকে লাশ উদ্ধার করে। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) নিশারুল আরিফ বলেন, আবদুল কুদ্দুছ মিরপুরের রূপনগরের বাসিন্দা। দক্ষিণখানের আশকোনায় তাঁর ও তাঁর ভাইয়ের যৌথ মালিকানাধীন একটি এমব্রয়ডারির কারখানা আছে। সেখান থেকে গতকাল রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় ছুরিকাঘাত রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে তাঁর গলায় ছুরি চালানো হয়। উপকমিশনার বলেন, কারখানা থেকে কিছু মালামাল খোয়া গেছে। ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।