দক্ষিণখানে ট্যাংকে বিস্ফোরণে একজন নিহত, আহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ রুমানা (২৮) নামের একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান তিনি।
গত মঙ্গলবার ভোর সোয়া পাঁচটার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার আইডিয়াল রোডের বাড়িতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রুমানাসহ ওই বাড়িতে বসবাসকারী একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। বাকি চারজন হলেন ইমরান (২২), জান্নাত (১৯), মনিকা (১০) ও তাসফিয়া (২)।
ফায়ার সার্ভিস জানায়, ওই বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস জমে যাওয়ার কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে পাশের দুটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।