দক্ষিণখানে যুবককে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দক্ষিণখান এলাকায় দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহত যুবকের নাম মিরাজ হোসেন (২৩)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মিরাজ হোসেনের বাবার নাম আবদুল মতিন। তিনি পরিবার নিয়ে দক্ষিণখানের ২৬৬ আইনুছবাগের বাসায় থাকেন। পুলিশের দাবি, মিরাজ মাদকাসক্ত ছিলেন।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার প্রথম আলোকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে দক্ষিণখান পারিবারিক স্বাস্থ্য ক্লিনিকের সামনে ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাত আড়াইটার দিকে পুলিশ খবর পেয়ে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসে। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি শামীমুর রশীদ।