দক্ষিণাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধির বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতের পরিপ্রেক্ষিতে দক্ষিণাঞ্চলের কৃষকদের স্বাভাবিক জীবন-জীবিকা ফিরিয়ে আনতে আধুনিক কৃষিপ্রযুক্তিসহ আরও সহায়তা প্রয়োজন বলে মত দিয়েছেন বাংলাদেশে এফএওর প্রতিনিধি অ্যাড স্পাইকারস।গত শুক্রবার ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সফরকালে এ কথা বলেন তিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে ‘২০০৭ সালের ঘূর্ণিঝড়ের জরুরি পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্প’-এর আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষিপণ্য বিতরণ করছে জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা এফএও। এটি বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক ও এফএওর এক কোটি ৬০ লাখ ডলারের একটি প্রকল্পের অংশ। এফএও প্রতিনিধি জানান, পরবর্তী চার বছর কৃষিকাজ, মৎস্য ও গৃহপালিত পশুপালনে সহায়তা দেওয়া হবে। সংস্থাটির একটি প্রতিনিধিদল গত তিন দিনে আট হাজার আটজন সুবিধাভোগীর মধ্যে প্রথম দফা কৃষিপণ্য বিতরণ করে। দেশের দক্ষিণাঞ্চলে ১৩টি উপজেলায় পুনর্বাসন প্রকল্পে সহায়তা করছে এফএও।অ্যাড স্পাইকারস বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও দেশের দক্ষিণাঞ্চলে কৃষি উৎপাদন বাড়ানোর বিপুল সম্ভাবনাকে কাজে লাগানো উচিত। বিজ্ঞপ্তি।