দক্ষিণাঞ্চলে পাঁচ দিনের সফরে মার্কিন রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি দক্ষিণাঞ্চলে পাঁচ দিনের সফরে গতকাল সোমবার বরিশালে এসেছেন। তাঁরা বরিশালের বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং জেলা প্রশাসন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল আলম জানান, মার্কিন রাষ্ট্রদূত ও ইউএসএআইডির মিশন পরিচালক গতকাল সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় কমিশনারসহ বিভাগ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ঢাকার মার্কিন দূতাবাসের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরে রাষ্ট্রদূত এবং মিশন পরিচালক ইউএসএআইডি পরিচলিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।