দক্ষিণাঞ্চলে বাস চলাচল বন্ধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের পাঁচ সদস্যের বিরুদ্ধে মাহেন্দ্র ট্যাক্সিচালকের দায়ের করা দ্রুত বিচার আইনের একটি মামলা সাত দিনের মধ্যে প্রত্যাহার না করা হলে আন্তজেলার সব পথে বাস চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বাস মালিকেরা।
গতকাল শুক্রবার বরগুনার আমতলী উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বাস মালিকেরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাস মালিক হাসান মৃধা, গাজী শামসুল হক প্রমুখ।