দক্ষিণাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কুয়াকাটা বিশ্বের মধ্যে অপার সৌন্দর্যের একটি স্থান, যেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। কুয়াকাটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের সরকারের চিন্তা রয়েছে। শেখ হাসিনা কুয়াকাটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। তাই আমরা বলতে পারি, অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নের চাবিকাঠি হচ্ছেন শেখ হাসিনা।’
সমুদ্রসৈকত কুয়াকাটায় গতকাল সোমবার বিকেলে তিন দিনব্যাপী ‘মেগা বিচ কার্নিভ্যাল’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন। পটুয়াখালীর জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ মো. মাহবুবুর রহমান, সাংসদ এ কে এম আবদুল আউয়াল, বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী প্রমুখ।