দক্ষিণে স্থায়ী পশুর হাটের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাবতলী পশুর হাটে ইজারাদারদের অতিরিক্ত খাজনা আদায় ও চাঁদাবাজির অভিযোগ করেছেন রাজধানীর মাংস ব্যবসায়ীরা। গতকাল শনিবার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অনুষ্ঠিত এক সমাবেশে এ অভিযোগ করা হয়। ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি সমাবেশটির আয়োজন করে। বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. আবদুল বারেক, সাধারণ সম্পাদক শামীম আহম্মদ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একটি স্থায়ী পশুর হাট হলে এই সমস্যার সমাধান হবে। এতে চাঁদাবাজি, জুলুম বন্ধের পাশাপাশি ঢাকাবাসীরা উপকৃত হবেন।