দক্ষিণের দুটি নৌপথে অচলাবস্থা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এক সপ্তাহ ধরে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে দুর্ভোগের শিকার দক্ষিণাঞ্চলের যাত্রীরা। দুই ঘাটেই আটকা পড়েছে কয়েক শ যানবাহন। ছবিটি গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তোলা ছবি প্রথম আলো
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এক সপ্তাহ ধরে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে দুর্ভোগের শিকার দক্ষিণাঞ্চলের যাত্রীরা। দুই ঘাটেই আটকা পড়েছে কয়েক শ যানবাহন। ছবিটি গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তোলা ছবি প্রথম আলো

রাজধানীর সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ দুটি নৌপথের পরিবহনব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। মাদারীপুরের কাওড়াকান্দি ও মুন্সিগঞ্জের মাওয়া নৌপথ এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথের প্রথমটিতে গত ১০ দিনের মতো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। অপরটিতে ফেরি চলাচল গতকালও স্বাভাবিক হয়নি। এতে দুই প্রান্তে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। চরম ভোগান্তির শিকার এসব পথের হাজারো যাত্রী।

প্রথম আলোর মানিকগঞ্জ, শিবচর (মাদারীপুর) ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধির পাঠানোর খবর:
সরেজমিন গতকাল দেখা যায়, কাওড়াকান্দি লঞ্চঘাট থেকে কোনো লঞ্চ মাওয়ার উদ্দেশে ছাড়ছে না। কাওরাকান্দি-মাওয়ায় গতকাল দশম দিনের মতো লঞ্চ চলাচল ছিল বন্ধ। রোদ-বৃষ্টির মধ্যে নারী-পুরুষ-শিশু সব ধরনের যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রলার ও স্পিডবোটে নদী পারাপার হচ্ছে। এ ছাড়া ফেরিতেও ভিড় করছে সাধারণ যাত্রীরা। এ জন্য গাড়ি পারাপারেও সমস্যায় পড়ছে ফেরি কর্তৃপক্ষ।
আবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ওই পথের অনেক গাড়ি কাওড়াকান্দি-মাওয়া দিয়ে আসা-যাওয়ার কারণে ঘাটে গাড়ির দীর্ঘ লাইন লেগে আছে। কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, গত ২২ আগস্ট কাওড়াকান্দি ঘাট থেকে এমভি শাহ পরান নামের একটি লঞ্চ মাওয়া ঘাটে গেলে সেখানকার শ্রমিকেরা লঞ্চটি ভাঙচুর ও আটকে রাখেন। লঞ্চের দুজন কর্মচারীকেও মারধর করা হয়। এর প্রতিবাদে কাওরাকান্দি ঘাটের মালিক ও শ্রমিকেরা সেদিন থেকেই ঘাটটি থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেন। পরের দিন মাওয়া থেকে সাতটি লঞ্চ কাওরাকান্দি এলে সেগুলো কাওরাকান্দির লঞ্চ শ্রমিকেরা আটকে রাখেন। এর পর থেকে এখন পর্যন্ত এই পথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে রয়েছে।

যাত্রীরা বলেন, মাত্র একটি লঞ্চের জন্য ১০ দিন ধরে সাধারণ যাত্রীরা অসহনীয় হয়রানির শিকার হচ্ছে। অথচ সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক লঞ্চমালিকেরা বলেন, ‘এত দিন লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা যেমন ভুগছে, আমাদেরও আর্থিক ক্ষতি হচ্ছে। প্রশাসনের কোনো হস্তক্ষেপ না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।’

মাওয়া লঞ্চ মালিক সমিতি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, ‘আমরা প্রথম দিন থেকেই মাওয়া থেকে লঞ্চ ছাড়ার চেষ্টা করি। কিন্তু আমাদের লঞ্চ কাওরাকান্দি গেলে কর্মচারীদের মারধর করে লঞ্চ আটকে রাখা হয়। তাই এখন আর কোনো লঞ্চ ওপারে যায় না। প্রশাসন নিরাপত্তা দিতে না পারায় আমরা লঞ্চ নিয়ে যেতে পারছি না।’

মাওয়া-কাওরাকান্দি নৌপথের বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, এমভি শাহ পরান লঞ্চটি মূলত মাওয়া-কাওরাকান্দি লঞ্চ মালিক সমিতির অন্তর্ভুক্ত নয়। তাই লঞ্চটিকে চলতে বাধা দেওয়ার কারণে বারবার এ রকম সমস্যা হচ্ছে। তবে দুই পারের মালিকদের নিয়ে বসে ব্যাপারটি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

দৌলতদিয়া-পাটুরিয়া: এই পথে গতকালও ফেরি চলাচল স্বাভাবিক হয়নি। নাব্যতা সংকটের কারণে গত শুক্রবার সকালে দৌলতদিয়ার কাছে ডুবোচরে আটকে পড়া ফেরি কেরামত আলী গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার হয়নি।

শুক্রবার মধ্যরাতে ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডুবোচরে আটকে পড়ার পর গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটায় সেটি উদ্ধার করা হয়। এর এক ঘণ্টা পর আরেকটি ফেরি শাহ জালাল ডুবোচরে আটকা পড়ে। তিন ঘণ্টা পর সেটিও উদ্ধার করা হয়। তবে ফেরি কেরামত আলী এখনো উদ্ধার হয়নি। এভাবে ফেরি চলাচল বিঘ্নিত হতে থাকায় উভয় ঘাটে আটকে আছে শত শত গাড়ি। ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বিআইডব্লিউটিসি আরিচা ইউনিটের ব্যবস্থাপক (মেরিন) আবদুস সাত্তার প্রথম আলোকে জানান, শুক্রবার সন্ধ্যার আগে নতুন বিকল্প অ্যাপ্রোচ চ্যানেল খুলে দেওয়ার পর ঝুঁকি এড়াতে চ্যানেলমুখে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ আইটি-৩৮৯, বিআইডব্লিউটিএর আশা-২ ও শৈবাল প্রস্তুত রাখা হয়। এগুলোর সাহায্যে রাত ১২টা পর্যন্ত এক-তৃতীয়াংশ গাড়ি নিয়ে ফেরিগুলো চ্যানেল পার হয়। কিন্তু ১২টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মাত্র আটটি বাস নিয়ে পাটুরিয়া থেকে আসার পর দৌলতদিয়া চ্যানেলে প্রবেশের সময় স্রোতে ধাক্কা খেয়ে ডুবোচরে আটকা পড়লে চ্যানেলটি বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে আর কোনো ফেরি পার করা সম্ভব হয়নি। এদিকে ডুবোচরে আটকে থাকা কেরামত আলীকে গতকাল (শনিবার) দুপুরে দুটি টাগ জাহাজ নিয়ে উদ্ধার তৎপরতা চালাতে গেলে ওই দুই জাহাজই বিকল হয়ে পড়ে।

দৌলতদিয়ায় সরেজমিন গতকাল দুপুরে দেখা যায়, ঘাট থেকে প্রায় চার কিলোমিটার পর্যন্ত দীর্ঘ যাত্রীবাহী বাসসহ শত শত পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে। সাতক্ষীরা থেকে শুক্রবার সন্ধ্যার পর ছেড়ে আসা একে ট্রাভেলসের তত্ত্বাবধায়ক বিপু খান জানান, ওই রাতেই ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও গতকাল দুপুরেও তাঁরা ফেরিতে উঠতে পারেননি। আটকে থাকা যাত্রী, বিশেষত নারী ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছে।

৩ নম্বর ফেরি ঘাটে দুটি ড্রেজার বসে থাকতে দেখা যায়। পাটুরিয়া থেকে ছোট কয়েকটি গাড়ি নিয়ে আসা ফেরি কুমারীর মাস্টার আবুল বাশার বলেন, যে পরিমাণ খনন (ড্রেজিং) করা হচ্ছে তার চেয়ে বেশি বালু চ্যানেলে এসে ভরাট হচ্ছে।

খনন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আতাহার আলী সরদার বলেন, ‘খননের পরই ফেরি চলে যাচ্ছে। বিপরীতে ওই ফেরি ঘুরে আসার পরই স্রোতে উজানের বালু-মাটি এসে চ্যানেল ভরাট হয়ে যাচ্ছে।’

বিআইডব্লিউটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মোহামঞ্চদ হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে গতকাল থেকে ধারাবাহিকভাবে বিআইডব্লিউটিএর একজন উচ্চপদস্থ কর্মকর্তা সার্বক্ষণিক তদারকির জন্য ঘাটে অবস্থান করার কথা রয়েছে। ��b���0��߶� উপব্যবস্থাপনা পরিচালক আবু আবদুল্লাহ। পরে ব্যাংকের চার কর্মকর্তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই কর্মকর্তারা ২০০৭ সাল থেকে গত মে মাস পর্যন্ত ২১টি ক্রেডিট কার্ডের বিপরীতে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকের বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেন। ব্যাংকের বিভাগীয় তদন্তে তাঁদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ব্যাংকের ক্রেডিট কার্ড বিভাগের প্রধান শাহাদত হোসেনকেও ওই মামলায় গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্ত করছে ডিবি।