দখল ও দূষণ রোধে কর্ণফুলী নদীতে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী ও হালদা নদী দখল এবং দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে কর্ণফুলী নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। কর্ণফুলী নদীর কালুরঘাট প্রান্তে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন’ এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে আটটি দল অংশ নেয়।
নৌকাবাইচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। সভাপতিত্ব করেন সাংসদ মইন উদ্দীন খান বাদল। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দখল হয়ে যাওয়া নদী উদ্ধার করতে হবে। কর্ণফুলী এবং হালদা দুটি নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। হালদা দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র। এ নদী শুধু যোগাযোগের জন্য নয়, অর্থনৈতিক উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ।
সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেন, কর্ণফুলী বাঁচলে বন্দর বাঁচবে। আর বন্দর বাঁচলে বাংলাদেশ বাঁচবে।