দখল ঠেকাতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঢাকার শ্যামপুরে একটি ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। কাঁচপুরেও একটি নির্মাণ করা হচ্ছে। নদীর তীর দখল ঠেকাতে এ ধরনের ইকোপার্ক কাজে লাগবে। পাশাপাশি মানুষের বিনোদনের ব্যবস্থাও হবে।
মন্ত্রী গতকাল শনিবার সন্ধ্যায় টঙ্গীর তুরাগ নদের উভয় পাড়ে ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধনের পর এ কথা বলেন। শাজাহান খান বলেন, আমিন বাজার থেকে সদরঘাট রুটে ওয়াটার বাস সার্ভিস চললেও কয়েকটি সেতু নিচু হওয়ার কারণে সেটি টঙ্গীতে আসতে পারছে না। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণে ব্যয় হচ্ছে ২০ কোটি ৬ লাখ টাকা।