দখলদারই ভেঙে দিলেন সেই দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে নির্মিত দোকানঘর দখলদার নিজেই ভেঙে দিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জেড এম শরীফ হোসেনের নির্দেশে গত শুক্রবার সন্ধ্যায় তিনি এ ঘর ভেঙে ফেলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুন্নাহার গতকাল শনিবার বিকেলে দোকানঘর ভেঙে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৬৮ সালে নলকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খবির উদ্দিন সরকারের স্ত্রী রাবিয়া বেগমের দান করা জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। গত ২৫ ফেব্রুয়ারি জমিদাতার ছেলে মো. রেজাউল করিম বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি টিনশেড দোকানঘর নির্মাণ করেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য ২৮ ফেব্রুয়ারি ইউএনওর কাছে লিখিত আবেদন জানায় কর্তৃপক্ষ।
এ নিয়ে ১৯ মার্চ প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।