প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শিববাড়িয়া নদীতে অবৈধ দখলদারদের সমন্বিত তালিকা প্রস্তুত করে আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৫ নভেম্বরের মধ্যে তালিকা দাখিল করতে পটুয়াখালীর জেলা প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন।