দখলদারির বিরুদ্ধে শীতলক্ষ্যায় উচ্ছেদ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাগাঁওয়ে অবৈধভাবে শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে তোলা ২০টি ডকইয়ার্ড উচ্ছেদে গতকাল রোববার থেকে অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নির্বাহী হাকিম আফরোজ আক্তারের উপস্থিতিতে গতকালের অভিযানে র‌্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন। এ সময় বিআইডব্লিউটিএর অর্ধশতাধিক শ্রমিক দুটি ভেকু মেশিনের (মাটি কাটার যন্ত্র) সাহায্য বালু ও মাটি কেটে ডকইয়ার্ড অপসারণের কাজ শুরু করেন। বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ বন্দরের উপপরিচালক সাইফুল ইসলাম বলেন, ২০টি ডকইয়ার্ড শীতলক্ষ্যার তীরবর্তী আনুমানিক ১৪ একর জমির ওপর অবৈধভাবে নৌযান নির্মাণ করছে। তবে অবৈধ দখল উচ্ছেদের ব্যাপারে ডকইয়ার্ডগুলোকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও তাদের সাড়া পাওয়া যায়নি। এর পরিপ্রেক্ষিতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এই অভিযান ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।