দখলবাজেরাই পরিবেশ রক্ষার ওয়াজ-নসিহত করছে: মতিয়া চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জরুরি অবস্থার সময় যাঁরা রাজনীতিবিদদের বড় বড় উপদেশ দিতেন, তাদের অন্যতম বিজিএমইএর একটি ভবন এখনো হাতিরঝিলের ভেতরে আছে। অথচ তাঁরাই এসে আবার পরিবেশের ওপর বক্তৃতা দেন; পরিবেশ রক্ষা করার জন্য ওয়াজ-নসিহত করেন। দেশের স্বল্প আয়ের মানুষের জন্য ‘লিফট’ হাউস নামে একটি পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের দেশে এটা খুব অদ্ভুত ব্যাপার, আমরা নিজেরা যে ক্রাইমটা (অপরাধ) করি, যে পাপটা করি, সেমিনারে গিয়ে সেই পাপের বিরুদ্ধে একটা লম্বা-চওড়া বক্তৃতা দিই। সবার কথা বলছি না, এটা শিক্ষিত ক্রিমিনালদের (অপরাধী) একটা অভ্যাস।’অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি রিহ্যাবের নেতৃবৃন্দকে অনুরোধ করব, অনেক টাকা আপনারা উপার্জন করেছেন, অনেক বিত্ত-বৈভবের মালিক হয়েছেন। এবার সাধারণ মানুষ, গৃহহারা মানুষকে একটি গৃহের সন্ধান দেন। উচ্চবিত্তদের জন্য আর নয়।’ কানাডার ওয়াটার লু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পৃথুলা প্রসুন বলেন, লিফট হাউস এমন একটি বাড়ি, যা বন্যা ও জলাবদ্ধতার কারণে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাসবে এবং পানি কমার সঙ্গে সঙ্গে আগের অবস্থানে নেমে যাবে।