প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আমিন জুট মিল সরকারি খাসজমি দখলমুক্ত করেছে জেলা প্রশাসন। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহদাত হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন। জানা গেছে, সরকারি খাসজমি দখল করে ওই এলাকায় দীর্ঘদিন ধরে বসতি গড়ে উঠেছিল। বিভিন্ন সময় এ নিয়ে তাদের নোটিশ দেওয়া হলেও সরানো যায়নি। জমির পরিমাণ ১ দশমিক ৭৬ একর। গতকাল অভিযান চালিয়ে পুরো জমিটা উদ্ধার করা হয়েছে বলে ম্যাজিস্ট্রেট জানান।