প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কেন্দ্রস্থলের জিন্দাবাজার এলাকায় জালালাবাদ ট্রেডার্সের একটি পেট্রলপাম্পের পাশ দিয়ে প্রবহমান ছড়া। কিন্তু সেটি পেট্রলপাম্পের দেয়াল দিয়ে ঢাকা ছিল। গতকাল ওই ছড়ার পানিপ্রবাহ প্রত্যক্ষ করতে গিয়ে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ দেখে, প্রায় সাত ফুট প্রস্থের ছড়ার ওই অংশটি প্রায় এক ফুট অবশিষ্ট রেখে পুরোটাই দখল করা হয়েছে। দুপুরে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী হাকিম মো. শরিফুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে দেয়াল ভেঙে ছড়ার ওই অংশটি এক থেকে সাত ফুট করা হয়। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, ছড়াটি নগরের কেন্দ্রস্থলের এলাকা দিয়ে প্রবহমান। জিন্দাবাজার হয়ে তাঁতিপাড়ায় গিয়ে জল্লারখালে মিলিত হয়েছে। পেট্রলপাম্পটি নগরের সবচেয়ে পুরোনো। প্রায় ৬০ বছর পর ছড়ার ওই অংশটি দখলমুক্ত হলো।