দখলে রাজধানীর ফুটপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ধরনের দোকান, নানা জিনিসের পসরা, ময়লা-আবর্জনার স্তূপ—এসবের কারণে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কসংলগ্ন ফুটপাত বেদখল হয়ে আছে। এতে ফুটপাতে চলাফেরায় যেমন বিড়ম্বনা পোহাতে হচ্ছে, তেমনি ঘটছে পরিবেশ বিপর্যয়। গতকাল সোমবার (৭ নভেম্বর ২০১৬) বিভিন্ন এলাকায় ঘুরে ফুটপাতের এই বেহাল অবস্থার ছবি তুলেছেন প্রথম আলোর ফটোসাংবাদিকেরা। বাছাই করা কিছু ছবি এখানে দেওয়া হলো:

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

রাজধানী মিরপুর ১০ নম্বর এলাকায় বেশির ভাগ ফুটপাত হকারদের দখলে থাকায় চলাচলের জায়গা নেই। ছবিটি সকালে তোলা। 

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরের কাছে বেশির ভাগ ফুটপাত হকারদের দখলে পথচারীদের চলাচলের তিল পরিমাণ জায়গা নেই। ছবিটি বিকেলে তোলা। 

ছবি: আশরাফুল আলম
ছবি: আশরাফুল আলম

ফুলবাড়িয়া এলাকায় কিছুদিন আগেও হকার উচ্ছেদ। আবার সেই ফুটপাত হকারদের দখলে চলে যায়। পথচারীদের চলাচলের জায়গা না থাকার কারণে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। ছবিটি দুপুরে তোলা। 

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম

নিউমার্কেট এলাকার ফুটপাত দখল। ছবিটি বিকেলে তোলা।

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম

গুলিস্তান এলাকায় ফুটপাত দখল। ছবিটি বিকেলে তোলা। 

ছবি: মনিরুল আলম
ছবি: মনিরুল আলম

গুলিস্তান এলাকার ফুটপাতে ফলের দোকানের পসরা। ছবিটি বিকেলে তোলা। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

ফুটপাতের অংশ দখল করে রেখেছে দোকান ও মার্কেট। ছবিটি সকালে শ্যামলী-রিং রোডের বায়তুস সালাহ্ মসজিদ মার্কেটসংলগ্ন এলাকা থেকে তোলা। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

আদাবর থানাধীন আটক গাড়ি বছরের পর বছর ধরে ফেলে রাখা হয়েছে ফুটপাতে। ছবিটি আদাবর থানার উল্টো দিকের ফুটপাত থেকে তোলা। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

ফুটপাত দখল করে নির্মাণসামগ্রীসহ রাখা হয়েছে। 

ছবি: জাহিদুল করিম
ছবি: জাহিদুল করিম

মুঠোফোন রিচার্জ, চা দোকান, জুতো সেলাই—সব চলছে ফুটপাত ঘিরে। পথচারীদের তাই চলতে হচ্ছে সড়ক দিয়ে। ছবিটি মোহাম্মদপুর হাউজিং সোসাইটিসংলগ্ন জাপান গার্ডেন সিটিসংলগ্ন এলাকা থেকে তোলা। 

ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালসংলগ্ন সড়কের পাশের ফুটপাতে সারি সারি দোকান গড়ে উঠেছে।