দখলের পর ছাড়লেন যুবলীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা যুবলীগের সভাপতির নেতৃত্বে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া বাজারে বৃহস্পতিবার এক বিএনপি-নেতার ইটভাটা দখলের পর পুলিশের হস্তক্ষেপে উদ্ধার হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল মোটরসাইকেল আরোহী খর্ণিয়া সেতুর পাশে খুলনা জেলা বিএনপির প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবিরের আল-আমিন ইটভাটায় গিয়ে লোকজনকে তাড়িয়ে দেয়। হুমায়ুন কবির বলেন, ‘জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল ভাটার মালিকানা দাবি করে বেলা ১১টার দিকে আমার লোকজনকে তাড়িয়ে দেন।’ কামরুজ্জামান জামাল বলেন, ‘একটা ভাটা কিনব বলে সেখানে যাই। দেখলাম, মালিকানা নিয়ে জটিলতা আছে। তাই ফিরে এসেছি।’