দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডে দগ্ধ আরও এক শ্রমিক গত শনিবার রাতে মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় চার শ্রমিক মারা গেলেন।
গত শনিবার রাত একটার দিকে মো. শাহজাহান (২৩) নামের ওই শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। আগুনে তাঁর শরীরের ১২ শতাংশ পুড়ে গিয়েছিল। শাহজাহানের বাড়ি কুড়িগ্রামে।