দগ্ধ আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা ইয়ার্ডে বিস্ফোরণে আহত আরও দুই শ্রমিক মারা গেছেন।
গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমিনুল ইসলাম (৪৩) ও মো. খায়রুল (২২) নামের ওই দুই শ্রমিক মারা যান। এর আগে গত রোববার রাসেল (২২) নামের আরেক শ্রমিক একই হাসপাতালে মারা যান।
পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর আর এ এন্টারপ্রাইজ নামের একটি জাহাজভাঙা ইয়ার্ডে সিলিন্ডার বিস্ফোরণে ওই তিন শ্রমিক দগ্ধ হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস খালেদ জানান, মারা যাওয়া শ্রমিকদের সবার শ্বাসনালি পুড়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, আমিনুলের শরীরের ৫৫ ভাগ, খায়রুলের ৩৫ ভাগ ও রাসেলের ১৮ ভাগ পুড়ে যায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ‘দুর্ঘটনার খবরটি আমরা জেনেছি দুই দিন পর। জানার পর আমরা মামলা করেছি।’
ওসি বলেন, জাহাজ কাটার সময় সিলিন্ডার বিস্ফোরণে ওই তিনজন দগ্ধ হন।