দগ্ধ কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেন্ডারিয়ায় সড়কে পড়ে থাকা অবস্থায় দগ্ধ এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ১৩-১৪ বছর। গেন্ডারিয়া থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে তিনি গেন্ডারিয়ার সাধনার গলির সামনে অচেতন অবস্থায় মেয়েটিকে পড়ে থাকতে দেখেন। তার কোমর থেকে হাঁটু পর্যন্ত পোড়া। মেয়েটিকে নিয়ে তিনি প্রথমে মিটফোর্ড হাসপাতালে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ বলছে, মেয়েটির জ্ঞান ফিরে আসার পরও সে কথা বলতে পারেনি। আজ শুক্রবার পুলিশ আবারও মেয়েটির সঙ্গে কথা বলার চেষ্টা করবে। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মেয়েটি শুধু দগ্ধ হয়নি, তার ওপর মানসিক নির্যাতন হয়ে থাকতে পারে।