দগ্ধ ছেলেটি বাঁচতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাণচঞ্চলতায় ভরা কিশোর আবু ইউসুফ মাত্র ১৫ বছর বয়সেই সংসারের হাল ধরতে ভবন নির্মাণের ঝুঁকিপূর্ণ কাজে যোগ দিয়েছিল। তিন মাস আগে কাজ করার সময় হঠাৎই লেগে যাওয়া আগুনে সে দগ্ধ হয়। সেই থেকে দুঃসহ যন্ত্রণায় তার দিন কাটছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে (ওয়ার্ড নম্বর ৫২৫, বেড ১৬)।

ইউসুফের বাবা ক্ষুদ্র ব্যবসায়ী মো. ফজল জানান, তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিরাহিমপুরে। তিন মাসে দুবার অস্ত্রোপচার করতে হয়েছে ছেলের। আরও অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইউসুফের চিকিৎসায় ধারদেনা করে সাত লাখ টাকা ব্যয় করেছেন তিনি। নতুন করে অস্ত্রোপচারের খরচ জোগাড় করতে পারছেন না। তাই ছেলেকে সুস্থ করতে তিনি সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তা কামনা করছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা: ফজল, সঞ্চয়ী হিসাব-১৩৩.০০০.১০১.৬১৩২, সোনালী ব্যাংক, সুয়াগাজী শাখা, কুমিল্লা। বিজ্ঞপ্তি।