দগ্ধ তিনজনকে সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে হরতালের আগের রাত এবং হরতালের প্রথম দিন দুর্বৃত্তদের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ তিনজনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে।
এনডিসি মোহাম্মদ সাজিদ আনোয়ার জানান, সহায়তার টাকা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রহিমা খাতুন (৫০), তাঁর নাতনি সুমি (৯) ও কাভার্ড ভ্যানের চালক রমজান আলীর ছেলে মনিরুজ্জামানের (১৫) স্বজনের কাছে গতকাল পৌঁছে দেওয়া হয়।