দগ্ধ নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে হালিমা খাতুন (৬৫) নামের অগ্নিদগ্ধ এক নারী গতকাল মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাঁর বাড়ি শহরের উত্তরা আবাসন প্রকল্পে। তিনি গত সোমবার বিকেলে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছিলেন। একপর্যায়ে তাঁর শরীরে আগুন ধরে যায়। পরে তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।