দগ্ধ ব্যক্তিদের পুনর্বাসনের প্রতিশ্রুতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হরতাল-অবরোধের সময় আগুনে দগ্ধ ব্যক্তিদের পুনর্বাসন করা হবে। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারকে দেওয়া হবে আর্থিক সহায়তা।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন হরতাল-অবরোধের আগুনে দগ্ধ ব্যক্তিদের দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার খোঁজখবর নেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, দগ্ধ ব্যক্তিরা সুস্থ হলে তাদের পুনর্বাসিত করা হবে। নিহত ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, তাদের পরিবারকেও সহায়তা দেওয়া হবে।