প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগে বাসে লাগানো আগুনে পুড়ে গুরুতর দগ্ধ আরও একজন আজ বুধবার মারা গেছেন। তিনি রূপালী ব্যাংকের কর্মকর্তা মাসুমা হিরু।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে মাসুমার মৃত্যু হয় বলে স্বজনেরা জানিয়েছেন। মাসুমার মরদেহ তাঁর বাবার বাড়ি নরসিংদীতে নেওয়া হবে। সেখানে তাঁকে দাফন করা হবে বলে স্বজনদের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
গত ২৮ নভেম্বর সন্ধ্যায় শাহবাগে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা দিয়ে আগুন ধরিয়ে দিলে ১৯ জন দগ্ধ হন।