দগ্ধ মমতাজের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কলাবাগানের একটি বাসায় গ্যাসের চুলা বিস্ফোরণে দগ্ধ মমতাজ বেগম (৫০) গত বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গত ৩০ মে ভোর পাঁচটার দিকে কলাবাগানের লেকসার্কাসের বাসায় রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণে মমতাজ বেগমসহ পরিবারের সাতজন দগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বুধবার রাত একটার দিকে মমতাজ মারা যান। নিজস্ব প্রতিবেদক|