দগ্ধ রেনুকা কাতরাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন সিরাজুল ইসলাম (৩৫)। অগ্নিদগ্ধ হয়ে মুমূর্ষু রেনুকা (২১) এখন সৈয়দপুর ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার দিবাগত ভোররাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ধলাগাছ সর্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ভোররাতের দিকে গায়ে আগুন লাগা অবস্থায় রেনুকাকে বাড়ির পাশের একটি খাল থেকে উদ্ধার করেন এলাকাবাসী। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।এ ঘটনায় রেনুকার বাবা ইলিয়াস হোসেন বাদী হয়ে গত শনিবার থানায় একটি মামলা করেছেন। মামলায় জামাতাসহ রেনুকার শাশুড়ি ফিরোজা, ননদ সাজেদা ও ননদের স্বামী রশিদুলকে আসামি করা হয়। শনিবার রাতে আসামি রশিদুলকে গ্রেপ্তার করে পুলিশ। বিয়ের আগে সিরাজুল ইসলাম একটি অপহরণ মামলায় দশ বছর কারাভোগ করেছেন বলে। জানা গেছে, প্রায় চার বছর আগে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের নিজামের চৌপথি এলাকার মো. ইলিয়াস হোসেনের মেয়ে রেনুকার সঙ্গে সিরাজুল ইসলামের বিয়ে হয়। বিয়ের সময় সিরাজুলকে নগদ ৪০ হাজার টাকা ও একটি গাভি দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর থেকেই সিরাজুল যৌতুকের জন্য স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। এরই মধ্যে তাঁদের সংসারে জন্ম নেয় একটি মেয়ে সন্তান। এই সন্তান জন্মের পর শ্বশুরবাড়ির লোকজনও রেনুকাকে নির্যাতন শুরু করেন। রেনুকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নিয়ে বেশ কয়েকবার সালিস পর্যন্ত হয়েছে।