প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার একটি বাসায় আগুনে দগ্ধ দুই বছর বয়সী সানজিদা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, সানজিদার শরীরের ৩৮ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল। মঙ্গলবার সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। সানজিদার বাবা রেজাউল করিম (২৭), মা রানী (২২) ও বোন আনিকা (৩) একই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার ভোরে রাজধানীর চকবাজার থানার পোস্তা চামড়া পট্টির মো. জাহাঙ্গীরের টিনশেড বাড়ির একটি কক্ষে আগুন লাগলে ওই পরিবারের চারজন দগ্ধ হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে ওই অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা।