প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানিতে অগ্নিকাণ্ডে দগ্ধ সাত শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। গত শনিবার রাতে অ্যাম্বুলেন্সযোগে তাঁদের ঢাকায় নেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মিশমা ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য আহত আটজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এখানে একজন চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকায় পাঠানো দগ্ধ শ্রমিকদের পাঁচজন এখনো আশঙ্কাজনক বলে তিনি জানান।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে একমাত্র জামাল উদ্দিন চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের পাঁচ ভাগ পুড়েছে। তিনি আশঙ্কামুক্ত।