দগ্ধ সাত শ্রমিক ঢাকায় চিকিৎসাধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানিতে অগ্নিকাণ্ডে দগ্ধ সাতজন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁদের ঢাকায় নেওয়া হয়।
যাঁদের ঢাকায় পাঠানো হয়েছে তাঁরা হলেন শামসুল হক, নাজিম উদ্দিন, জামশেদ, আবুল খায়ের, জেবল, লোকমান ও মাহমুদুল হাসান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মিশমা ইসলাম বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য আহত সাতজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এখানে এখন একজন চিকিৎসাধীন রয়েছেন।’
ঢাকায় পাঠানো দগ্ধ শ্রমিকদের পাঁচজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এখন জামাল উদ্দিন নামের এক ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শরীরের ৫ শতাংশ পুড়েছে। তিনি আশঙ্কামুক্ত।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় পতেঙ্গায় যমুনা অয়েলের একটি ট্যাংকে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময় অন্তত ১০ শ্রমিক আহত হন। তাঁদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।