দগ্ধ সেই দুই যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার তাঁতীবাজারে দগ্ধ যুবক হিরা (২৫) ও রুবেল (২৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মৃত্যুর সঙ্গে হার মানতে হলো তাঁদের।
গত রোববার রাতে হিরা ও রুবেল তাঁতীবাজারে একটি কক্ষে ভাড়ায় ওঠেন। ওই রাতে মশার কয়েল জ্বালানোর সময় হঠাৎ আগুন ধরে গেলে কক্ষটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে দুজনই দগ্ধ হন। প্রতিবেশীরা দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হিরা এবং আগের রাতে বুধবার রাতে রুবেল মারা যান। রুবেলের বাবার নাম আবদুস সাত্তার ও হিরার বাবার নাম আবদুল কাদের। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার নবোদিতে।