দগ্ধ স্বামীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম্পত্য কলহের জের ধরে নিজের গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়া মিরপুরের দিয়াবাড়ির রোকনুজ্জামান (৪৭) মারা গেছেন। গত সোমবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত রোববার তিনি দগ্ধ হয়েছিলেন। এ সময় দগ্ধ স্বামীকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী আকলিমা খাতুনও (২৮) দগ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন হোসাইন ইমাম বলেন, আকলিমার অবস্থাও আশঙ্কাজনক। স্বজনেরা জানিয়েছেন, রোকনুজ্জামান বেকার ছিলেন, আকলিমা একটি পোশাক কারখানায় চাকরি করতেন।