দগ্ধ হয়ে হাসপাতালে হান্নান শাহের স্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের স্ত্রী নাহিদ হান্নান (৬৭) দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে মহাখালীর ডিওএইচএসের নিজ বাসায় খাবার গরম করতে গিয়ে তিনি দগ্ধ হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে আসেন।
আগুনে নাহিদ হান্নানের বাঁ হাত, ডান হাতের কবজি ও মুখের কিছু অংশ ঝলসে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।