দগ্ধদের একজন মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরার মাতুয়াইলের মমিনবাগের একটি রেস্তোরাঁয় আগুনে দগ্ধদের একজন ফারুক হোসেন চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে মারা গেছেন। তাঁর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার সকালে রেস্তোরাঁটিতে থাকা গ্যাস সিলিন্ডারের ছিদ্র দিয়ে বের হওয়া গ্যাস থেকে আগুন লাগে। ফারুক ছাড়াও চান মিয়া, মো. হারুন, বিল্লাল হোসেন, ফেলানি ওরফে পিচ্চি দগ্ধ হন। দগ্ধদের সবাই বাবুর্চির সহকারী। সকালেই তাঁদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়লেও চান মিয়া চিকিৎসাধীন আছেন।