দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামে গতকাল সোমবার দড়ি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে সনিক বিশ্বাস (১১) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সনিক মাগুরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত৷ সে ওই গ্রামের ফরিদুল ইসলাম বিশ্বাসের ছেলে। সনিকরা তিন ভাই। এর মধ্যে সনিক ও অনিক যমজ ভাই ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটায় সনিক বাড়ির পাশে মেহগনি বাগানে অন্য শিশুদের সঙ্গে দড়ি নিয়ে খেলছিল। এ সময় গাছে বাঁধা একটি প্লাস্টিকের দড়ি গলায় লাগিয়ে খেলতে গেলে তা ফাঁস লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাগুরা সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।