দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীর প্রত্যেককে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। ইউএনও এ কে এম সরোয়ার জাহান শনিবার রাতে তাঁদের ওই সাজা দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন শেরপুর পৌর শহরের শ্রীরামপুরপাড়ার সুজা কুমার, পোদ্দারপাড়ার ফারুক হোসেন ও শেরুয়া দহপাড়া গ্রামের দুলাল শেখ। গতকাল রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়। শেরপুর থানার উপপরিদর্শক বুলবুল ইসলাম বলেন, ওই তিনজনকে গাঁজা সেবনকালে আটক করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি