দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলায় মুঠোফোন ছিনতাইয়ের অপরাধে এক তরুণকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশ জানায়, উপজেলার চিতুলিয়া গ্রামের বাদল মিয়া (২৪) গতকাল সকালে সদরপাড়া গ্রামে আসেন। স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁকে তল্লাশি করে চারটি মুঠোফোন পান। পরে পুলিশ তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমানের কাছে মুঠোফোন চুরির বিষয়টি স্বীকার করলে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।