প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকাসক্ত স্বামী নওশাদ আলীর শাস্তির দাবিতে জহুরা বেগম নামের এক নারী পুলিশের কাছে অভিযোগ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামে। জহুরা বেগম অভিযোগ করেন, তিনি অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। স্বামী প্রতিদিন মাদকের টাকার জন্য তাঁকে মারধর করেন। তাঁদের দুটি সন্তানও রয়েছে। স্বামীর নির্যাতনে নিরুপায় হয়ে তিনি উল্লাপাড়া থানায় অভিযোগ করেন। থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।