দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে গতকাল শুক্রবার দুপুরে রুবেল হোসেন প্রামাণিক (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালত। রুবেল উপজেলার ঝিনাই গ্রামের সিরাজ উদ্দীন প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল এলাকায় অনেক দিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে রুবেল হোসেনকে ঝিনাই গ্রামের স্কুলমাঠ থেকে গ্রেপ্তার করে। গতকাল তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।