দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে মাদক সেবনের অপরাধে তিন ব্যক্তির বিরুদ্ধে তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী হাকিম ও ইউএনও মুহাম্মদ ইব্রাহীম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলা বাঁশপাতার গ্রামের আসাদুল, অলয়া গ্রামের ময়নুল হক ও চিতুলিয়া গ্রামের লাইফ হোসেন। তাঁরা দীর্ঘদিন ধরে মাদক সেবন করেন। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, পরে ওই তিন ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।