প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে চট্টগ্রাম নগরের রিয়াজ উদ্দিন বাজারের পাঁচজন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনজনকে করা হয়েছে ৪৫ হাজার টাকা জরিমানা। গতকাল শুক্রবার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সবজিবিক্রেতা মো. জনি, আমিনুর রহমান, রতন চক্রবর্তী, রফিকুল ইসলাম ও আতাহার হোসেন। এ ছাড়া আড়তদার মো. জসীমকে ৩০ হাজার, আবুল বশরকে ১০ হাজার ও মো. শহীদুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।